“পশ্চিমপাড়ায় কাইলকা মিলিটারি গেছিল। মাইয়াগো বুক থেইক্যা নাভি পর্যন্ত শাড়ি খুবলায়া হেঁচড়াইতে হেঁচড়াইতে লয়া গেছে ক্যাম্পে। জানোয়ার! . . .”- কথাগুলো বলতে বলতে একবার পূর্ব ও একবার পশ্চিমে পানের পিক ফেলত লোকটা। হাতের তালু ঘষে কপালের টকটকে ঘাম মুছত। কান গরম হয়ে উঠত অনেকের।
তারপর এভাবেই হাটে, রাস্তায়, বস্তিতে মার্চ থেকে নভেম্বর অসংখ্য জ্বালাময়ী বক্তব্য ও চটকদার গল্প বলে শেষটায় ‘নেংটা, নেংটা’ বলে চিৎকার করতে করতে যখন ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হলো লোকটা তখন আমরা তার গা গুলিয়ে ওঠা ফেনাময় মুখ দেখেছিলাম – বিকৃত। নাক উল্টে বমি আসছিল আমার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
৭১ এর খুব চমতকার একটি ভাব কবিতাতে উঠে এসেছে। খুব ভালো লাগলো। শুভেচ্ছা।।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এ কবিতায় বর্ণিত হয়েছে এক ব্যক্তির হাটে, রাস্তায় ও বস্তিতে ঘুরে ঘুরে স্বাধীনতার পক্ষে মানুষকে উজ্জীবিত করার ঘটনা।
১৭ ফেব্রুয়ারী - ২০১৮
গল্প/কবিতা:
১৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।